Header Ads

Header ADS

বালিয়া ইউনিয়ন পরিষদে শোক দিবসের আলোচনা সভা


প্রা‌ন্তিক দাস ।।  চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক সভার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হল রুমে তা অনুষ্ফিত হয়।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও ইউপি সচিব মনসুর আহমেদের পরিচালনায় বক্তারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। ১৯২ ০সালে রাংলার রাখাল রাজা টুঙ্গিপাড়ায় জম্ম গ্রহন করেন।তিনি এ দেশের স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। স্বাধীনতার জন্য তিনি জীবনের বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন।১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। তার ডাকে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে।নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।দেশ স্বাধীনের অল্প কয়েক বছর দেশ পরিচালনা করলে  দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ১৯৭৫ সালের ১৫আগস্ট বঙ্গবন্ধুকে স্ব পরিবারে নির্মম ভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর দু কণ্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে দিন বাংলাদেশের বাইরে থাকায় সে দিন প্রাণে বেঁচে যায়।আর আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান মন্ত্রী হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পূরনে কাজ করছেন। শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় এসে এ দেশকে কলন্ক মুক্ত করতে জাতির পিতার খুনিদের বিচার করেছেন।একই সাথে স্বাধীনতার শক্র রাজাকার আলবদর দের ফাঁসি কার্যকর করে দেশকে কলন্ক মুক্ত করেছেন।


এ সময়  বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল্লাহ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিয়াজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিজি।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. কবির ওসমানী।


এসময় উপস্থিত ছিলেন- ইউপি মেম্বার আঃ কাদির গাজী, জাহিদ হাসান খান, সেলিম খান, আঃ ছাত্তার বেপারী, আহসান উল্যাহ তালুকদার, আবু তাহের খান, আহসান উল্যাহ মিজি, দেলোয়ার হোসেন মিজি, খোরশেদ আলম মিয়াজী, নারী সদস্য সেলিনা আক্তার, নুরজাহান বেগম, ফাহিমা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম শেখ, সাবেক মেম্বার নজরুল ইসলাম তপাদার, ইউনিয়ন যুবলীগ নেতা মনির জমাদার, জহির শেখ, ইউনিয়ন ছাত্রলীগের  সাধারণ, সম্পাদক আরিফ তালুকদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমু গাজী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হিরো, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরু তালুকদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক মো. নেছার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মিজি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ঢালী, সাধারণ সম্পাদক শামছুল হক তপাদার’সহ আরো অনেকে।

No comments

Powered by Blogger.