Header Ads

Header ADS

বন্যার্তদের মাঝে বাংলাদেশ খিদমাতুল উম্মাহ'র ত্রাণ বিতরন


মোঃ হোসেন গাজী ।। চাঁদপু‌রের হাইমচর উপজেলা ২নং উত্তর আলগী ইউনিয়নে বাংলাদেশ খিদমাতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে ঢেলের বাজার, লামচরী, কাটাখালী সহ বিভিন্ন জায়গায় সামাজিক দুরত্ব বজায় রেখে  বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।


১১ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় ঢেলের বাজারে বাংলাদেশ খিদমাতুল উম্মাহ সংগঠনের উদ্যোগে কুড়িগ্রাম বন্যার্তদের মাঝে এবং ২য় তম চাঁদপুর জেলা শাখার হাইমচর উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খিদমাতুল উম্মাহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরী। চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা মদনা দরবার শরীফের পীরজাদা মাওঃ শাহ মোহাম্মদ কাউছার আহম্মেদ সহ বাংলাদেশ খিদমাতুল উম্মাহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.