Header Ads

Header ADS

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবাসহ আটক ২


কক্সবাজার ।। কক্সবাজার থেকে ১৩ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।



র‌্যাব জানিয়েছে, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় চালান। আটক দুইজন হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরে বশির আহম্মদের ছেলে আয়াছ (৩৪) ও কক্সবাজার শহরের পাওয়ার হাউস হাজীপাড়া এলাকার বিল্লাল (৪৫)।  


সোমবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজারের রামু চেইন্দা র‌্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের খুরুস্কুল পয়েন্টে অভিযান চালায়।



এ সময় মাছ ধরার একটি বোট থেকে ১৩ লাখ ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অভিযানে পাচারকারীদের ব্যবহৃত একটি মোবাইল সেট, ১০ হাজার ৯শ নগদ টাকা উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।

 

সূত্র: বাংলানিউজ

No comments

Powered by Blogger.