Header Ads

Header ADS

ইনকিলাব সম্পাদক বাহাউদ্দীনসহ দুজনের বিরুদ্ধে শাহজাহান খানের মামলা


দেশ ডেস্ক ।। মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার অপর আসামি হলেন কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের।


সূত্র জানায়, সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন।

সূত্র:  Bangla Tribune


No comments

Powered by Blogger.