Header Ads

Header ADS

কাশিয়ানী ইউএনও করোনা আক্রান্ত


গোপালগঞ্জ ।। গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেওয়ার পাঁচ দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রথীন্দ্র নাথ রায়।


জানা গেছে,  গত ৫ আগস্ট কাশিয়ানীতে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন রথীন্দ্র নাথ রায়। যোগদান করেই তিনি বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান এবং করোনারোধে সচেতনতামূলক কাজের জন্য বিভিন্ন এলাকায় যান। তবে এরপরই তিনি


অসুস্থতা বোধ করতে থাকেন। গত ৯ আগস্টতিনি কাশিয়ানী হাসপাতালে নমুনা দেন। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে কাশিয়ানীতে তার বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।


সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.