Header Ads

Header ADS

ঝিনাইদহে আদালতের কর্মচারীসহ করোনায় দু’জনের মৃত্যু

 

ঝিনাইদহ ।। ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, মাজেদা বেগম (৭৫) ও জেলা জজ আদালতের জারিকারক সাইফুল ইসলাম (৫০)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো।


ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ১১ আগস্ট করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) দুপুরে মারা যান।



এদিকে ঝিনাইদহ জেলা জজ আদালতের জারিকারক সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২১ আগস্ট ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়। 

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি দু’জনের লাশ দাফন করে।


 

সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.