ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ অাগষ্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় প্রেসক্লাব, টিভি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোয়িশনের জেলা শাখার নেতবৃন্দসহ সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর গত ৮ অাগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


No comments