ফেসবুকে পোস্ট দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা
ঢাকা ।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমাম হোসেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে আত্মহত্যা করে বলে নিশ্চিত করে ইমামের আবাসিক হল কবি জসীম উদ্দীন হল সংসদের জিএস ইমাম হোসেন।
তিনি বলেন, ছেলেটার সঙ্গে আমার নামের মিল থাকাতে শুরু থেকেই চিনতাম। হল সংসদের সদস্য পদে তার নির্বাচন করার কথা ছিল। কিন্তু তার মাঝে এত হতাশা ছিল বুঝতে পারিনি।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ বাংলানিউজকে বলেন, আমি এখনো ঘটনাটা শুনিনি।
সূত্র: বাংলানিউজ২৪

No comments