নড়াইলে বৃদ্ধকে গলাকেটে হত্যা
নড়াইল: নড়াইল সদর উপজেলার কামালপ্রতাব গ্রামে রাজ্জাক মল্লিক (৭২) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়িতে ঢুকে এ হত্যার ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে নিজ শয়ন কক্ষে শুয়ে ছিলেন রাজ্জাক মল্লিক। এসময় তার ঘরে ঢুকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত। পরে বৃদ্ধের চিৎকারে রান্না ঘরে থাকা তার স্ত্রী হেনা বেগম দৌঁড়ে এলে বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘর থেকে দুর্বৃত্তরা দৌঁড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, থানায় খবর দেওয়া হয়েছে।
সূত্র: বাংলানিউজ

No comments