Header Ads

Header ADS

বুড়িচং থানার ওসি করোনায় আক্রান্ত


কুমিল্লা ।। কুমিল্লার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হকসহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বুড়িচংয়ে মোট ২৭০ জনের করোনা শনাক্ত হলো।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু এই তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ওসিসহ নতুন করে একদিনে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ছয় জন পুরুষ ও তিন জন নারী। এখন পর্যন্ত বুড়িচং উপজেলায় ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২৯ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বুড়িচংয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।


ওসি মোজাম্মেল হক জানান, সামান্য উপসর্গ নিয়ে তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন।

সূত্র:  বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.