Header Ads

Header ADS

স্টেগেনকে ৮ গোল খেতে দেখে ব্যথিত নয়ার


স্পোর্টস ডেস্ক ।। বার্সেলোনাকে গোল বন্যায় ভাসিয়ে দল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে কাতালুনিয়ার দলটির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের জন্য খারাপ লাগছে তার। ম্যাচটিতে দুজন প্রতিপক্ষ শিবিরে থাকলেও জাতীয় দলে তারা যে সতীর্থ!


পর্তুগালের লিসবনে শুক্রবার বার্সেলোনাকে ৮-২ গোলে উড়িয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নেয় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বের কোনো ম্যাচে ৮ গোল করেছে তারা। স্বাভাবিকভাবেই প্রথম দল হিসেবে বিপরীত অভিজ্ঞতা হয়েছে বার্সেলোনার।

একের পর এক গোল খাওয়ায় ম্যাচ জুড়েই ব্যস্ত থাকতে হয়েছে স্টেগেনকে। ম্যাচ শেষে তার প্রতি সমবেদনা জানান জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক নয়ার।


“মার্ক-আন্ড্রে টের স্টেগেনের জন্য আমি কিছুটা ব্যথিত যে, সে এতগুলি গোল হজম করেছে। আমাদের জন্য অবশ্যই এটি ভালো। তবে জাতীয় দলের কোনো সতীর্থের ক্ষেত্রে এমনটা ঘটুক, তা কেউ চাইবে না।”


সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


No comments

Powered by Blogger.