Header Ads

Header ADS

চাঁদপুর শহরের শেরে বাংলা হলের পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্য


ব্রে‌কিং রি‌পোর্ট ডেস্ক ।। চাঁদপুর শহরের শেরে বাংলা ছাত্রাবাসের পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।


রবিবার (১৬ আগস্ট) বিষ্ণুদি রোডস্থ শেরে বাংলা ছাত্রবাসের  পুকুরে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।  পানিতে ডুবে মৃত শিক্ষার্থির নাম  মোঃ এস এম শাহারিয়ার অর্নব (১০)।সে  শহরের মিশন স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র।


মৃত  অর্নবের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অর্নব সকাল সাড়ে ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। দুপুরে বাসায় না ফেরায় তারা বিভিন্ন দিকে খোজ খবর নেয়।


বিকাল ৪ টার দিকে তার বাবা এরিস্টো ফার্মার সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মোঃ শফিক জানায়, বিকালে পুকুর ঘাটে তার পরিহিত টি-শার্ট আর জুতা দেখতে পায়। পরে সন্দেহ হলে  চাঁদপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মৃতবস্হায় পানির নিচ থেকে  উদ্ধার করতে সক্ষম হয়।


ফায়ার সার্ভিসের উদ্ধার কারীদলের নেতৃত্বে ছিলো চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী-পরিচালক মোঃ ফরিদ আহমেদ মনির।মৃত  অর্নবকে উদ্বার করে ডুবুরি মোঃ নুরুল ইসলাম ও আমিনুর রহমান।


উল্লেখ্য মৃত  এস এম শাহারিয়ার অর্নবের পরিবারের সদস্যরা বিষ্ণুদী রোডের রতন মিজির বাসায় ভাড়া থাকেন।

No comments

Powered by Blogger.