Header Ads

Header ADS

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের জাতীয় শোক দিবসের আলোচনা


প্রা‌ন্তিক দাস ।। চাঁদপুর সদর উপজেলার ৯নং বালুয়া ইউনিয়নের ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


১৫ আগস্ট শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিজির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোজাম্মেল হোসেন ঢালীর পরিচালনায়ে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখে ছিলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার।তাই তিনি ৭ মার্চ জ্বালাময়ি বক্তব্য দিয়ে এ দেশের মানুষ কে ঐক্যবদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধের জন্য।নয় মাস বীর বাঙ্গালি পাকিস্তানী হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।আর পরাজিত শক্ররা ৭৫ এর ১৫ আগস্ট গভীর ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে স্ব পরিবারে নির্মম ভাবে হত্যা করে।বঙ্গবন্ধু ১৯৭৩ সালে এ দেশের সকল প্রাথমিক বিদ্যালয় কে এমপিও ভুক্ত করে দেন। সে দিন হায়নার দল বয্ড়বন্ধুকে স্ব পরিবারেরহত্যা করে এ মহান পুরুষের নাম মুছে দিতে চেয়ে ছিল। জাতির পিতার দু কণ্যা সেদিন দেশে না থাবায় প্রাণে বেঁচে গিয়েছে।আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাড়িঁয়েছে।এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী,গিয়াস উদ্দিন ভূইয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মহিউদ্দিন মিজি,মোঃ ইব্রাহিম খান প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কবির আহম্মদ ওচমানি।

No comments

Powered by Blogger.