জাতীয় শোক দিবসে চাঁদপুরে শিক্ষামন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীত ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
১৫ অাগষ্ট সকল ১০টায় চাঁদপুর সরকারি কলেজে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন স্থানীয় নেতাকর্মীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরী, সদস্য এ্যাডভোকেট বদিউজ্জামান কিরন, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ পিএস এ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু, পৌর অাওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অারো অনেকে।

No comments