Header Ads

Header ADS

পাকিস্তানে ঋণ ও তেল সরবরাহ বন্ধ করেছে সৌদি আরব


বি‌দেশ ডেস্ক ।। কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠক আহ্বান করতে রিয়াদের ওপর চাপ প্রয়োগের পর পাকিস্তানে একটি ঋণ এবং তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি যুবরাজের পাকিস্তান সফরের সময়ে ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকতে ইসলামাবাদ রিয়াদের ওপর চাপ প্রয়োগ করলে ওই চুক্তি বাতিলের কথা জানায় সৌদি আরব। আর এর মধ্য দিয়ে এই দুই পুরনো মিত্রের সম্পর্কের অবনতির নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়ে মোট ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্যে তিনশ’ কোটি ডলারের ঋণ এবং বাকি ৩২০ কোটি ডলারের তেল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে কাশ্মির ইস্যুতে দুই দেশের মতবিরোধের জেরে গত সপ্তাহে অপর একটি ঋণের একশ’ কোটি ডলার সৌদি আরবকে পরিশোধে বাধ্য হয় পাকিস্তান।


পাকিস্তানের দাবি হলো, গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেওয়ার পরিবর্তে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আহ্বান করুক সৌদি আরব। তবে তাতে সাড়া দেয়নি রিয়াদ। তারপরও কাশ্মিরিদের সহায়তায় ওআইসি’কে ব্যবহার করতে মরিয়া প্রচেষ্টা অব্যাহত রাখে পাকিস্তান।


ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে আর্থিক, বাণিজ্যিক এবং সামরিক খাতে সৌদি আরবের দ্বিপাক্ষিক ভালো সম্পর্ক রয়েছে। তবে দেশ দুটির মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা নিয়ে অনেকেই উদ্বেগে পড়েছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের জন্যই এই উদ্বেগ।

সূত্র:  Bangla Tribune

No comments

Powered by Blogger.