Header Ads

Header ADS

ভারতে করোনায় একদিনে ৯১২ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক ।। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯১২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৬ হাজার ৭০৬ জন।



রোববার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।


ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ২৩৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন।



এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৯৯৫ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৪২০ জন, কর্ণাটকে ৪ হাজার ৬১৫ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৮৪ জন।


সূত্র: বাংলা‌নিউজ

No comments

Powered by Blogger.