Header Ads

Header ADS

মৃত করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেবে পশ্চিমবঙ্গ সরকার


বি‌দেশ ডেস্ক ।। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যারা প্রাণ হারিয়েছেন সেসব করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।


সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুর প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের পরিবার এই চাকরির সুযোগ পাবেন। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন আশাকর্মীরাও এই চাকরি পাবেন। রাজ্য সরকারের গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে প্রার্থীর বয়স ১৮ বছর হলে তারা এই চাকরি পাবেন।


এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ‘এতদিন করোনা যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.