Header Ads

Header ADS

চাঁদপু‌রে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন


প্রা‌ন্তিক দাস ।। কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কৃষকদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কৃষি বিপণন শক্তিশালীকরণ ও বিষমুক্ত শাকসবজি বাজারজাতকরনে করণীয় সম্পর্কে ৫০ জন কৃষক নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 


১২ অাগষ্ট বুধবার দিনব্যাপী প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রশিদ। সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপসচিব শাহনাজ বেগম নীনা। সঞ্চালনা কলেন জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম।

No comments

Powered by Blogger.