Header Ads

Header ADS

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে আরও ৬ জনের মৃত্যু


কুমিল্লা ।। কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার জন পুরুষ এবং দুই জন নারী। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।


করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লার বুড়িচংয়ের এক নারী (৫৫), সদর দক্ষিণের এক নারী (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের এক পুরুষ (৬৫), কুমিল্লার বরুড়ার এক পুরুষ (৭৯), আদর্শ সদরের এক  পুরুষ (৮০) এবং সদরের অপর এক পুরুষ (৫৮) বাসিন্দা রয়েছেন।


উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৪১ জন।


এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানান, কুমিল্লায় এই পর্যন্ত ছয় হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৫৯৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৩ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.