জম্মাষ্টমী উপলক্ষ্যে সমবেত প্রার্থণা ও ভাগবত পাঠ অনুষ্ঠিত
প্রান্তিক দাস ।। ভগবান শ্রী কৃষ্ণের জম্ম তিথি ও জম্মাস্টমী উপলক্ষ্যে চাঁদপুর জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের আয়োজনে অনারম্বর ভাবে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পুরান বাজার হরিসভা মন্দির প্রাঙ্গনে চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে ও জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের ব্যবস্হাপনায় বৃক্ষ রোপন করা হয়।
পরে শ্রী কৃষ্ণের জম্ম তিথির সংক্ষিপ্ত আলোচনা করা হয়।জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটাঃ গোপাল সাহার সভাপতিত্বে ও তমাল ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। বিষেশ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদর্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন জেলা জম্মাস্টমী উদর্যাপন পরিষদের সাধারন সম্পাদক অরূপ কুমার শ্যাম।
এসময় বক্তারা বলেন, দেশে বৈশ্বিক করোনা মহামারির কারণে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা দিবসটির কর্মসূচী সংক্ষপ্ত করেছি। আমরা প্রার্থনা সভা ও ভাগবত পাঠের আয়োজন করেছি।ভগবান পরমেশ্বর যুগে যুগে অবতির্ন হয়েছেন আমাদের কে মহামারি পাপি তাপিদের হাত থেকে রক্ষা করতে। করোনা কলির যুগের মহামারি চলছে।আমাদের প্রার্থনা শ্রী কৃষ্ণ যেন আমাদের সবাইকে তথা বিশ্ববাসীকে করোনার মহামারির হাত থেকে রক্ষা করে।তারা বলেন, দুস্টের দমন আর সৃস্টের পালনের জন্য মনিহৃসিরা যুগে যুগে আবিভূত হয়েছেন।শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের অস্টমী তিথিতে কংশের কারাগারে জম্ম গ্রহন করেন।আজ কৃষ্ণের জম্ম তিথিতে আমরা তার কাছে প্রর্থনা করবো তিনি যেন আমাদের সকল কে করোনা থেকে মুক্তি দেন।
এ সময় আরো উপস্হিত ছিলেন মানিক ঘোষ, বিকাশ মজুমদার টিটু,বাবুল বণিক, লিটন সাহা, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ মো. নাছির উদ্দন, সাধারণ সম্পাদক রোটঃ অ্যাড. নজরুল ইসলাম, রোটাঃ প্রফেসর জাকির হোসেন, রোটাঃ অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটাঃ উজ্জ্বল হোসাইন, রোটাঃ অ্যাড. পলাশ মজুমদার’সহ আরো অনেকে।

No comments