Header Ads

Header ADS

ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না’


ব্রে‌কিং রি‌পোর্ট ডেস্ক ।। আগামীকাল বুধবার (১২ আগস্ট) থেকে অনলাইনে স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে যাবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না।’


মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের শেষে তিনি এই তথ্য জানান।  


নাসিমা সুলতানা বলেন, ‘আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না। তবে যথারীতি প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সব তথ্যই জানতে পারবেন। তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হবে।’


 


 


 


No comments

Powered by Blogger.