জাতীয় শোক দিবেস হাসান অালী সপ্রাবিঃ অালোচনা সভা ও বৃক্ষ রোপন
ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অায়োজনে আলোচনা সভা শিক্ষার্থীদের রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি(এমপি) উপহার দেয়া গাছের চারা বিদ্যালয় আঙিনায় সকল শিক্ষকদের সমন্বয়ে রোপন করা হয়।
১৫ অাগষ্ট শনিবার সকালে বিদ্যলিয় মিলনায়তনে অায়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মানছুর আহমেদ, বিদ্যালয়ের এসএমসি সভাপতি সফিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক ইসমত অারা সাফি বন্যাসহ বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ।


No comments