Header Ads

Header ADS

নিজ বাড়ি থেকে কিশোর ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়িয়া ।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই কিশোর-কিশোরী ওই গ্রামের সৌদি আরবফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান।


পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রি শিপা এবং হাসান সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বিকাল থেকে হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়েকে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধানে বের হন। পরে ছেলেকে না পেয়ে বাড়ি ফিরে দেখেন মেয়েও নিখোঁজ। এসময় প্রবাস ফেরত কামাল মিয়া বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে অল্প কিছুক্ষণ পর নিজ বাড়ির একটি ঘরের খাটের নিচ রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী জনপ্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।


ঘটনাস্থলে উপস্থিত সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোস্তম আলম সাংবাদিকদের জানান, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।


এদিকে ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ এসে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। নবীনগর- বাঞ্ছারামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে নিকট আত্মীয় কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সূত্র:বাংলা ট্রিবিউন 

No comments

Powered by Blogger.