Header Ads

Header ADS

চাঁদপুরে আরও ৮ জন ক‌রোনায় অাক্রান্ত, মোট অাক্রান্ত ২ হাজার ৭৯ জন


প্রা‌ন্তিক দাস ।। চাঁদপুর নতুন ক‌রে আরও  ৮ জন  করোনাভাইরাসে অাক্রান্ত হ‌য়ে‌ছেন। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৯ জন। এর মধ্যে মৃত ৭৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন,  হাইমচরে ২ জন ও মতলব উত্তরে ২জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার ৬৩ টি রিপোর্ট আসে । এর মধ্যে ৮টি পজেটিভ ও বাকি ৫৫ টি রিপোট নেগেটিভ। 

জেলায় ২ হাজার ৭৯ জন করোনা আক্রান্ত রোগির উপজেলাভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদরে ৮২৬ জন, মতলব দক্ষিণে ২২৪, শাহরাস্তিতে ২০৩, হাজীগঞ্জে  ১৯০, ফরিদগঞ্জে ২৪২, হাইমচরে ১৩৫, কচুয়ায় ৮০ এবং মতলব উত্তরে ১৭৯ জন।


চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন,  হাজীগঞ্জে ১৭, ফরিদগঞ্জে ১১, কচুয়ায় ৬, মতলব উত্তরে ১০, শাহরাস্তিতে ৭, মতলব দক্ষিণে ৩ এবং হাইমচরে ১জন।

No comments

Powered by Blogger.